• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামীর চিকিৎসায় মেয়ে বিক্রির চেষ্টা

Sisuসিসি ডেস্ক: চীনে এক নারী তাঁর স্বামীর চিকিৎসার খরচ জোগাতে তাঁদের একটি মেয়েশিশু বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন বেরিয়েছে।

আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, দেশটির ফুঝাউ শহরে এ দৃশ্য দেখা গেছে।

নি কিওং নামের ওই নারীর ভাষ্য, ‘তাঁর স্বামী ঝাউ গুইশিং কাজ করতে গিয়ে একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি। তাঁকে বাঁচাতে শিশু বিক্রির চেষ্টা করছি।’

সাংবাদিকদের কাছে ওই নারী দাবি করেন, ‘আমার কাছে এর কোনো বিকল্প নেই।’

ওই নারীর সঙ্গে এক বছর বয়সী একটি এবং অারও দুটি মেয়ে ছিল। তিনি দাবি করেন, গত সপ্তাহে কাজ করতে গিয়ে একটি ভবন থেকে পড়ে যান তাঁর স্বামী। কাজের তত্ত্বাবধায়ক তাঁর স্বামীকে কিছু অর্থ দিয়ে সটকে পড়েন।

তবে ওই নারীর অন্য দুই মেয়ে তাদের ছোট বোনকে বিক্রি করে দেওয়ার বিরোধিতা করেছে। এক মেয়ে দাবি করেছে, দুর্ঘটনার আগেও তাঁর বাবা শিশুটিকে বিক্রির চেষ্টা করেছিলেন। তখন তাদের মা এতে বাধা দেন। কিন্তু এখন তাদের মা শিশুটিকে বিক্রির চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ