• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে শ্রমিকদের সংঘর্ষ : প্রাণ গেল ওসির

036_61605সিলেট : সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের মৃত্য হয়েছে। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারে সিএনজি অটোরিকশা শ্রমিকদের একাংশের নেতারা প্রায় ৬ মাস পূর্ব থেকে নতুন স্ট্যান্ড খোলার দাবি জানিয়ে আসছিলেন। চার মাস আগে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৭০৭)-এর জেলা শাখার নেতারা দক্ষিণ গোয়ালাবাজার শ্রমিক ইউনিয়ন নামে নতুন শাখা করে স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ নেন। এতে বাধা দেন গোয়ালাবাজার শ্রমিক ইউনিয়নের নেতারা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলার নেতারা নতুন শাখা খোলা স্থগিত রাখেন।
এদিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, নতুন স্ট্যান্ডের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারের শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ নিয়ে গোয়ালাবাজার শাখার শ্রমিকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারের অটোরিকশা শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করলে ওসি মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে সেখানে যান। তখন পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
গুরুতর অসুস্থ অবস্থায় ওসি মোস্তাফিজুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, ওসি মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আহতদের বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ