• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তার কথায় ইয়াহিয়া খানের প্রতিধ্বনি

Hasinaঢাকা : জিয়ার পুত্রও ইতিহাস বিকৃত করছে উল্লেখ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার কথায় ইয়াহিয়া খানের কথার প্রতিধ্বনি শোনা যায়।
বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়া ইতিহাস বিকৃত করেছে, খালেদা জিয়াও করেছে আর এখন তার পুত্রও একই কাজ করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা, দেশের স্বাধীনতাকে হত্যা, ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে হত্যার রাজনীতি শুরু হয়। এরই ধারবাহিকতায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
সাজাপ্রাপ্ত সব যুদ্ধপরাধীদের বিচার শেষ করা হবে উল্লেখ করে তিনি বলেন, জিয়া যুদ্ধপরাধীদের দেশে ফিরিয়ে এনেছিলেন। আর খালেদা জিয়া তাদের মন্ত্রীত্ব দিয়ে পুরস্কার দিয়েছিলেন।
খালেদা জিয়ার প্রতি অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি যদি স্বাধীনতায় বিশ্বাস করতেন তাহলে ২০১৩ সালের নির্বাচনের আগে বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করতে পারতেন না।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ