• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডেমরায় জামায়াতের লিফলেট বিতরণকালে আটক ৫

Hand Cupঢাকা : রাজধানীর ডেমরায় ‘শহিদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি পরিষদ’ নামে জামায়াতের একটি সংগঠনের লিফলেট বিতরণকালে ঢাকা মডেল কলেজের শিক্ষক মইনদ্দিনসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে ডেমরার সারুলিয়া ও বাশেঁর পুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন; খন্দকার শরিফুল ইসলাম (৫৪), মো. মইনদ্দিন (৩২), আব্দুল মান্নান (৫১), মো. রিদোয়ান (২৩) ও সফিকুল ইসলাম (৪৫)। আটককৃতরা সবাই ডেমরার ভিবিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, ডেমরা সারুলিয়া ও বাঁশেরপুল এলাকায় পৃথকভাবে ‘শহিদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে আওয়ামী লীগ সরকারকে জনতার আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে লেখা সংবলিত লিফলেট বিতরণ করছে।
এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে তাদের আটক করে। এসময় বিপুল পরিমাণ কাদের মোল্লার ছবি সংবলিত লিফলেট উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আব্দুল কাদের মোল্লার। তার পোস্টার-লিফলেট দেখতে পেয়ে প্রশাসন সতর্ক ছিল। বুধবার দুপুরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ