• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Oniomরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারী পারভীনের বিরুদ্ধে নৈশ প্রহরী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ফুলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমেদ চৌধুরীকে শোকজ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ২০১৩-২০১৪ অর্থ বছরে নৈশ প্রহরী নিয়োগের জন্য দ্বিতীয় পর্বে তালিকা ভুক্ত ছিল। কিন্তু ওই প্রতিষ্ঠানের এসএমসি’র সভাপতির উপর কুড়িগ্রাম সহকারী জজ আদালতে মামলা থাকায় রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশনায় ওই সময় নিয়োগ কার্যক্রমটি স্থগিত করে রাখে। পরবর্তী ১১-১১-২০১৪ ইং উল্লেখিত মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি হলে গত  ২৫-১১-১৪ ইং রায়ের কপি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসএমসি’র সভাপতি মো. আজিজার রহমান দাখিল করেন। রহস্যজনক কারণে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারী পারভিন গোপনে চাকিরপশার ইউপি’র রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৭-১১-২০১৪ ইং প্রধান শিক্ষক হরিশ চন্দ্রকে নিয়োগ প্রদানের জন্য লিখিত নির্দেশনা দেন। যা সরকারি নীতিমালার পরিপন্থি। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি। এ অবস্থায় এটির কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তৃতীয় পর্বে গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তালিকা ভুক্তিতে রাখা হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারি পারভিন বলেন, এখন পর্যন্ত ডিপিও মহোদয়ের কাছ থেকে কোন নির্দেশনা আসেনি। এলে দেখা যাবে। গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই মামলা করা হবে। অপর দিকে কৈলাশকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে নিয়োগ প্রক্রিয়াটি স্থগিত রেখে ফুলখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমেদ চৌধুরি (বুলবুল) কে নির্দেশনা দিলে তিনি নৈশ প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার নামে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষকের কাছ থেকে জনৈক এক প্রার্থীর কাছ থেকে ১ লাখ টাকা উৎকোচ গ্রহণ করার অভিযোগ উঠেছে।  এদিকে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূর্বের কমিটির সঙ্গে বনিবনা না হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করে একটি নতুন কমিটি গঠন করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমেদ চৌধুরী (বুলবুল) কে শোকজ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে পূর্বের কমিটির লোকজন উত্তেজিত হলে পরে আবারও তিনি পূর্বের কমিটিই বহাল রাখেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান বলেন, কমিটি ভাঙ্গা-গড়ার বিষয়টি তার জানা নেই এবং দু’টি বিদ্যালয়ে নিয়োগ নিয়ে জটিলতা দেখা দেয়ায় ডিপিও’র কাছ থেকে তিনি দু’টি বিদ্যালয় সিলেকশন করে পরবর্তীতে আমার কাছে অনুমোদন নিয়েছেন। এ নিয়ে উপজেলা জুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ