• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টপলেসে বিপাশা

Bipasha-Basu-Hot-Spicy-Still-329749_0বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে বেশ আলোচনার মধ্যে রয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। তার আপকামিং সিনেমা অ্যালন-এ তিনি টপলেস দৃশ্যে অভিনয় করেছেন, এই খবর শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু সেই দৃশ্য কেমন, ভারতীয় সংবাদমাধ্যমকে সেটা জানিয়েছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। আর তাতেই আলোচনার কেন্দ্রে বিপাশা।

সিনেমাটিতে প্রচুর দৃশ্যে বিপাশাকে চুমু খেতে দেখা গেছে নায়ক করণকে। এ ছাড়া এমন দুটি দৃশ্য রয়েছে যেখানে বিপাশা টপলেস। তবে ক্যামেরার দিকে পিঠ করা অবস্থাতেই দর্শক দেখতে পাবেন তাকে। ছবির নায়ক তার মুখোমুখি থাকছেন।

সিনেমাটির সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সিনেমাটিতে একটি তৃতীয় দৃশ্যও ছিল, যেখানে বিপাশাকে টপলেস অবস্থায় দেখা যাচ্ছিল। কিন্তু সেই দৃশ্যটি শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। কারণ দৃশ্যটি এতটাই হট ছিল যে, সিনেমার পরিচালক মনে করেছেন, এডিটিং করেও দৃশ্যটিকে কোনোভাবেই সেন্সর বোর্ডের ছাড়পত্রের উপযোগী করা যাবে না।

‘এই দৃশ্যগুলো শ্যুট করতে রীতিমতো বেগ পেতে হয়েছে। অনেকবার রি-টেক করতে হয়েছে। এমন দৃশ্যও আছে, যেটি ১১ বার রি-টেক হয়েছে। দৃশ্যটিতে ক্যামেরাকে পেছনে রেখে বিপাশাকে দেখা যায় করণের সামনে ঊর্ধ্বাঙ্গের পোশাক সম্পূর্ণ খুলে ফেলতে। স্পষ্ট বোঝা যায়, বিপাশার শরীরের উপরিভাগে কোনো পোশাক নেই।’ – জানিয়েছেন সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ