• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভাবমূর্তি উদ্ধারে মরিয়া হেনরী

HENRY01সিসি নিউজ: হলমার্কসহ নানা কারণে বিতর্কিত হওয়ায় ৫ জানুয়ারির নির্বাচনে মনোনয়নবঞ্চিত সেই জান্নাত আরা তালুকদার হেনরী এখন হারানো ভাবমূর্তি উদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে আবারো আলোচনায় উঠে এসেছেন। একমাত্র নারী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হেনরী প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হতে পারলে দলের তৃণমূলে শতকরা ৩৩ ভাগ নারী প্রতিনিধি নিশ্চিতকরণে কাজ করবেন। দলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি প্রথম একজন নারী হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের হাল ধরবেন।

প্রতিশ্রুতি রক্ষায় সিরাজগঞ্জের আওয়ামী ঘরানার পরিবারের সদস্য ও মরহুম মোতাহার মাস্টারের পুত্রবধূ জান্নাত আরা হেনরী বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছেন।

সূত্রমতে, বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রুমানা মাহমুদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন হেনরী। নির্বাচনে হেরে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন। আর এ কারণে সোনালী ব্যাংকের অন্যতম পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পরেই তার উত্থান শুরু।

এক পর্যায়ে ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন এবং হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পরে গোটা দেশে বিতর্কিত হয়ে পড়েন হেনরী। এতে দলের সিনিয়র নেতারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন।

এ অবস্থায় গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত হন হেনরী। কিছুদিন নিষ্ক্রিয় থাকার পরে আবারো নতুন উদ্যোমে নিজের ভাবমূর্তি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। আর এর মধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পুনরায় মনোনয়নপত্র তোলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে। কিন্তু সেখান থেকেও ছিটকে পড়েন। তবে তাতেও হাল ছাড়েননি।

বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে শেখ হাসিনার ওপর আত্মবিশ্বাস রেখে দলীয় সব কাজে অংশ নিতে শুরু করেন। ভুল-ত্রুটি শুধরে দলে নিজের অবস্থান ফিরে আনতে সকাল থেকে রাত পর্যন্ত দল ও কর্মীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দলের হেভিওয়েট নেতাদের সঙ্গেও সমন্বয় শুরু করেন। শুধু সিরাজগঞ্জে নয় উত্তরাঞ্চলের বড় বড় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করন। নারী হিসেবে জেলা আওয়ামী লীগের হাল ধরার প্রয়াস নিয়ে ভোট ও সহযোগিতার জন্য কাউন্সিলদের দ্বারে দ্বারে যাচ্ছেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা জান্নাত আরা তালুকদার হেনরী ১৯৮৮ সালে কামারখন্দ হাজী কোরপ আলী কলেজে পড়াশোনা অবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯০ সালে গণআন্দোলনের সময় মহিলা আওয়ামী লীগে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০০২ সাল থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশা ছেড়ে দিয়েছেন। বিটিভির একজন তালিকাভুক্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী হেনরী। বর্তমানে সক্রিয় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে জনকল্যাণমূলক কাজ করছেন।

বাংলামেইলের এক প্রশ্নের উত্তরে জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ওপর অবিচল আত্মবিশ্বাস রেখে দলের জন্য কাজ করে যাচ্ছি। একজন নারী হিসেবে তৃণমূল নেতাদের ভালোবাসা আর ভোটে জেলা আওয়ামী লীদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে দলকে সুসংগঠিত করতে যে সকল পদক্ষেপ প্রয়োজন সেগুলো গ্রহণ করবো। পাশাপাশি নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করবো।’

সবশেষে হেনরী বলেন, ‘আমি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে কোনোদিন জড়িত ছিলাম না- ভবিষ্যতেও দুর্নীতির সাথে জড়িত হব না। আমি মানুষের জন্য রাজনীতি করছি। মানুষের মাঝে আছি এবং চিরদিন থাকব।’

বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ