দিনাজপুর প্রতিনিধি : বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ডিসেম্বর ২০১৪ তারিখে বীরগঞ্জে উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদী ১১সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সিদ্দিক হোসেন ও সাধারণ সম্পাদক উত্তম শর্মা। এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ হানিফ, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম, দিনাজপুর জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি মোঃ হামিদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক ও বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু নিরঞ্জন সাহা পিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শিবলী সাদিক, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী, ব্যসসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।