• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দুটি চোরাই মটর সাইকেল উদ্ধার আটক-২

Arrestসিসি নিউজ: নীলফামারীতে দুটি চোরাই মটর সাইকেল উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নীলফামারী সদরের পুলের হাট নামক এলাকায় মড়ক ব্যারিগেট দিযে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাকির হোসেন হৃদয় (২২) ও একই  জেলার হাকিমপুর থানার বীষপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে বিপুল হোসেন (১৫)।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আকতার জানান, বুধবার মাগরিবের নামাজের সময় আটককৃত দুই যুবক নীলফামারী ডোমার উপজেলার মীর্জাগঞ্জ বাজার থেকে একটি বাজাজ সিডি-১০০ সিসির মটর সাইকেল চুরি করে নিয় খানসামা যাচ্ছিল। এসময় ডোমার থানা পুলিশের সংবাদদের ভিত্তিতে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আক্তারের নেতৃতত্বে সদর উপজেলার পুলের হাট নামক স্থানে রাস্তা ব্যারিগেট দিয়ে  দুইটি মটর সাইকেলসহ দুই যুবককে আটক করে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দু’জনের মধ্যে জাকির হোসেন হৃদয় কুখ্যাত মটর সাইকেল চোর। তার বিরুদ্ধে নীলফামারীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডোমার থানায় তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় আটককৃতদের ডোমার থানায় স্থানান্ত করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মিরজাগঞ্জ হাটে চুরির  ঘটনায় মোটরসাইকেল মালিক অরুণ চন্দ্র দেবসিংহ বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে ডোমার থানায় মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ