• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

Taka Dolarঅর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। দেশের ৪৩ বছরের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব রেকর্ড ভঙ্গ করে ২২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১০ টাকার ব্যাংক-হিসাবধারীদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানে গভর্নর ড. আতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

গভর্নর বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ভাল চলছে। পাঁচ বছর আগে যে রিজার্ভ সাত বিলিয়ন ডলার ছিল কয়েকদিন আগে তা হয়েছে ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার অতীতের সব রেকর্ড ভেঙ্গে রিজার্ভ ২২ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে।

ড. আতিউর রহমান বলেন, কৃষকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই তাদের অর্থায়ন করা দরকার। বর্তমানে অর্থনীতির সকল মুল্যসূচক ইতিবাচক। মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এর মূল কারণ, আমরা শক্তিশালী মুদ্রানীতি প্রণয়ন করেছি।

গভর্নর বলেন, মুদ্রানীতি প্রণয়য়ের মাধ্যমে কৃষক কি পরিমাণ পণ্য উৎপাদন করবে আর আমরা কি পরিমাণ অর্থ বাজারে ছাড়ব সেটা নিশ্চিত করেছি।

এর আগে ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী বলেন, অনেকে আমাদের নিয়ে সমলোচনা করেন। সমালোচনাকারীরা বলেন, কেন্দ্রীয় ব্যাংক মূল কাজ বাদ দিয়ে ডাল-পালা নিয়ে কাজ করে। আমরা এটা নিয়ে ভাবি না। কারণ আমরা কোর ব্যাংকিংয়ের পাশাপাশি সিএসআর কার্যক্রমের উপর জোর দিচ্ছি।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার পূনঃঅর্থায়ন তহবিল থেকে ৪০ কোটি টাকার ঋণ বিতরণ করা হবে। এর মধ্যে ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে বিতরণকৃত ৩৮ কোটি টাকা দেওয়া হবে এনজিও প্রতিষ্ঠান ‘সজাগ’কে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী ও সজাগের পরিচালক আবদুল মতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ