• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাঙ্গামাটিতে পাগলা কুকুরের কামড়ে পুলিশসহ আহত ৩২

Rangamatiসিসি নিউজ: রাঙ্গামাটি শহরে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও পুলিশ সহ ৩২ জন আহত হয়েছে। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের অতর্কিত কামড়ে রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী সহ দুই পুলিশ সদস্য, ৭ নারী ও ১০ শিশুসহ ৩২ জন্য আহত হয়। আহতদের বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক দেয়া হয়।

হঠাৎ করে পাগলা কুকুরের এই কামরের ঘটনায় রাঙ্গামাটি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুকুরে কামড়ে আক্রান্তরা জানিয়েছে সকালে শহরের শান্তি নগর, পুলিশ লাইন, পুরাতন বাস ষ্ট্রেশন, ভেদভেদী, শিমুলতলীসহ আরো কয়েকটি এলাকায় হঠাৎ করে একাধিক পাগলা কুকুর এলাকার লোকজনকে আক্রমণ করে।

জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সকালে রাঙ্গামাটি হাসপাতালে কুকুরের কামড়ে আক্রান্তদের দেখতে যায়।

রাঙ্গামাটি হাসপাতালের চিকিৎসক অনন্যা চাকমা জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকা সত্বেও আহতদের বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক দেয়া হয়। তারা ৩২ জনকে জলাতঙ্ক প্রতিষেধক দিয়েছেন।

এদিকে হঠাৎ করে রাঙ্গামাটি পৌর এলাকায় পাগলা কুকুড়ের আক্রমণের ঘটনায় শহরের বিভিন্ন স্থানে লোকজনসহ আগত পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, শহরে পাগলা কুকুর নিধনের জন্য কিছু বাধ্য বাধকতা থাকায় বিকল্প উপায়ে পাগলা কুকুরদের দমনে চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ