প্রযুক্তি ডেস্ক: সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিং ধর্ষণ রুখতে এবার বিশেষ ঘড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। জানাযায় ধর্ষণ রোধে ঘড়িটির মধ্যে থাকবে বিশেষ জিপিএস সুবিধা। এই ঘড়িটির মাধ্যমে আক্রান্ত মহিলা বোতাম টিপে সংশ্লিষ্ট কাউকে কিংবা পরিবারের সদস্যদের সাহায্য চাইতে পারবেন খুব সহজেই। এমনকী, নিকটস্থ থানায় খবরও পৌঁছে দিতে পারবে। জিপিএস থাকায় খুব সহজেই কোথায় এই ঘটনা ঘটছে নির্ধারণ করা যাবে।
এছাড়াও ঘটনা সংক্রান্ত যাবতীয় তথ্যে কম্পিউটার প্রিন্ট আকারে বের করাও যাবে। ঘটনার প্রমাণ স্বরুপ থাকবে একটি বিশেষ রেজুলেশনের ক্যামেরা। এই বিশেষ রেজুলেশনের ক্যামেরাটি সর্বোচ্চ আধ ঘণ্টা পর্যন্ত ঘটনার মূহুর্ত রেকর্ড করতে পারবে।
ধর্ষণ রোধে এই বিশেষ ধরণের ঘড়িটি সম্পর্কে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিংয়ের গবেষকরা জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই বিশেষ ধরণের ঘড়িটি বাজারে নিয়া আসা হবে। তবে এটির মূল্য নির্ধারণ করা হয়েছে, ২০ থেকে ৫০ মার্কিন ডলার।