• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাকরাইল মসজিদ থেকে তাবলিগের ২৪ কর্মী আটক

image_110795_0ঢাকা: কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের ২৪ কর্মীকে আটক করেছে রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাদেরকে আটক হয়।  ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর তাবলিগের বেশ কয়েকজন কর্মী আটকদের মুক্তির দাবিতে রমনা থানার সামনে অবস্থান নিয়েছেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ জানান, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন তাবলিগ কর্মী কাকরাইলের অন্যতম মুরব্বি ওয়াসিফুল ইসলামের বিরুদ্ধে মাগরিব নামাজের পর মসজিদের ভেতরে লিফলেট বিলি করতে থাকেন। একপর্যায়ে ওয়াসিফুল ইসলামের লোকজন তাদের মসজিদের ভেতর আটক করে। এশার নামাজের পর রমনা থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

আটকের কারণ জানতে চাইলে এমদাদ বলেন, ‘তারা কাকরাইল মসজিদ ও তাবলিগ জামাতের মুরব্বির বিরুদ্ধে লিফলেট বিলি করছিল। তাবলিগ জামাতের মুরুব্বিরা অভিযোগ করেছেন, তারা আসন্ন বিশ্ব ইজতেমাকে বাধাগ্রস্ত করতে এমন ঘটনা ঘটাচ্ছে।

তবে লিফলেট বিতরণকারীদের একজন দাবি করেন, দীর্ঘদিন ধরেই ওয়াসিফুল ইসলামের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তারা। এজন্য তাদেরকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।

এসআই এমদাদ জানান, প্রাথমিকভাবে তাদেরকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন যাবত কাকরাইলের মুরব্বিদের মধ্যে দুটি গ্রুপে দ্বন্দ্ব চলছে। এক গ্রুপ অপর গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছে। ইতিমধ্যে এ নিয়ে রাজশাহী ও ঢাকায় প্রকাশ্য সংবাদ সম্মেলন হয়েছে। এ ধরনের বিরোধপূর্ণ অবস্থান তাবলিগ জামাতে আগে কখনো লক্ষ্য করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ