• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানি লিওনের কাছে মোদির পরাজয়

sunny-leon-1418970210বিনোদন ডেস্ক : লড়াইয়ে একটি দেশের প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন আসবে, তাহলে সেই লড়াইয়ে প্রতিপক্ষ কে ছিল? যদি শোনেন কোনো বলিউড তারকা, আবার যার সঙ্গে লাগানো রয়েছে যৌনতার তকমা তাহলে নিশ্চয় অবাক হবেন? কিন্তু এমনটাই হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারিয়ে দিয়েছেন বলিউড হট সেনসেশন সানি লিওন।

বর্তমান সময়ের পুরুষদের কাছে যৌনতার এক বিমূর্ত প্রতীক সানি। কিন্তু তার কাছেই কিনা হারতে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে। কিন্তু লড়াইটা আসলে কি ছিল? এমন প্রশ্ন জাগতে পারে সবার মনে। কারণ পেশা কিংবা পদ দুজনের মধ্যে বিস্তর ফারাক। লড়াইটা মূলত হয়েছে গুগল ইন্ডিয়াতে। তাদেরই ‘মোস্ট সার্চড’ তারকার তালিকায় সবচেয়ে উপরে উঠে এসেছে সানির নাম। অন্যান্য তারকারা তালিকায় বহু নিচে থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমে উঠে আসতে হয়েছে সানিকে। কারণ বছরের মাঝামাঝি সময় পর্যন্ত মোদিই ছিলেন গুগলে সবচেয়ে বেশি সার্চড সেলেব্রিটি।

সানির আরও চমক প্রকাশ পেয়েছে এ জরিপ থেকে। সানি অভিনীত রাগিণী এমএমএস ২ রয়েছে গুগল ইন্ডিয়ার সর্বাধিক সার্চড সিনেমার তালিকার প্রথমে। এর কারণটাও অবশ্যই বেশ জোড়ালো। এ সিনেমাতে সানিকে একাধিকবার খোলামেলাভাবে ক্যামেরার সামনে দেখা গেছে। সার্চড সিনেমার রাগিণী এমএমএস ২ এর পরেই রয়েছে কিক, জয় হো, হ্যাপি নিউ ইয়ার, ব্যাং ব্যাং।

এ বছর মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে সানির। বলিউডের ক্যারিয়ার শুরুও বেশি দিন হয়নি। তবুও তাতে যে কিছুই আসে যায় না তা প্রমাণ করে দিয়েছেন সাবেক এ পর্নোস্টার। যদিও সানির এটাই প্রথম সাফল্য নয়। ২০১২ এবং ২০১৩ তেও গুগলের বছর শেষের সমীক্ষা সানিকেই সেরা সার্চড সেলেব্রেটি বলে চিহ্নিত করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ