• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৯

Deathকুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নুর ইসলাম (৫০) নামের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের ৯ জন। শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে এ সংঘর্ষ হয়।
কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল বলেন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও আওয়ামী লীগ নেতা পারভেজ পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা ব্যবহার করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম, নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০) সোহেল (৩৫) সহ উভয় পক্ষের নয়জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মোশাররফ পক্ষের আওয়ামী লীগ কর্মী নুর ইসলাম মারা যায়। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ