• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হ্যান্ডশেক করায় কিশোরকে পিটিয়ে হত্যা, ঘরবাড়ি ভাংচুর

handsবগুড়া : বগুড়ায় ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক কিশোরীর সঙ্গে হ্যান্ডশেক (করমর্দন) করায় রায়হান আলী (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শনিবার সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর রায়হান মারা যায়।
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চয়ন নামের একজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে নন্দীপাড়া স্কুল মাঠে গ্রামবাসীর উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে রায়হান আলী (১৫) দক্ষিণ নন্দীপাড়া   গ্রামের এক মেয়ের সঙ্গে হ্যান্ডশেক করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে রায়হান আলী গুরুতর আহত হয়।
এ সময় স্থানীয়রা কিশোরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টার দিকে রায়হান মারা যায়।
মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে নিহত রায়হানের গ্রামের বিক্ষুব্ধ লোকজন দক্ষিণ নন্দীপাড়া গ্রামে হামলা চালিয়ে সোহেল, রাজ্জাক, রফিকুল, সাইফুল, আনিছার, কোব্বাদসহ ৭/৮ জনের বাড়ি ভাঙচুর করে। এ সময় রওশন আরা, জোসনা, চায়না নামের তিন নারী গুরুতর আহত হয় বলে জানা গেছে। তাদেরকে বগুড়া মো. আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত সোহেল জানায়, তার বাড়িতে হামলা চালিয়ে ৭টি গরু, ৪টি ছাগল, ২টি বাইসাইকেল লুট করে নিয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহত রায়হানের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জল কুমার রায় জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চয়ন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ