• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যাকারী সেই মা গ্রেফতার

11আন্তর্জাতিক ডেস্ক: স্ট্রেলিয়ার কেয়ার্নস শহরের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া আট শিশুর মধ্যে সাত শিশুর মাকে শনিবার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
বিবিসি জানায়, ওই নারী মানসিকভাবে সুস্থ আছেন এবং তিনি তদন্তকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন। তার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ গঠন করা হয়নি।
কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো অসনিকার বলেছেন, নিহত শিশুদের বেশ কয়েকজনের ৩৭ বছর বয়সী মা এ ঘটনার সঙ্গে জড়িত, রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে কেয়ার্নস বেইস হাসপাতালে পুলিশি পাহারায় আছে।
তিনি আরো বলেন, এ পর্যায়ে আমরা অন্য আর কাউকে খুঁজছি না, এলাকার অন্যান্যরা নিরাপদ আছেন এতে আমরা নিশ্চিত বোধ করছি। নিহত শিশুদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহগুলোর পোস্টমর্টেম করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরিসহ বেশ কয়েকটি অস্ত্র পেয়েছে পুলিশ, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার নারীর ২০ বছর বয়সী ছেলে বাড়িতে উপস্থিত হলে মরদেহগুলো আবিষ্কৃত হয়।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুদের জন্য মোমবাতির আলোয় শোক মিছিল ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ হত্যাকাণ্ডকে ‘বর্ণনার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্র্রধানমন্ত্রী টনি অ্যাবোট। সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ