সিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে লন্ডনে বসে রাজাকার বলে অপবাদের নায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে গ্রেফতার ও বিচারের দাবীতে আজ শনিবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ছাত্রলীগ।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারন সম্পাদক নোহেল রানা।