• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিজিবিকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

hasinaঢাকা : বিজিবিকে আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার  সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিজিবির সুনাম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি জওয়ানদের উচ্ছ্বসিত প্রশংসা করে  বলেন, এই বাহিনীর সুনাম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সীমান্ত রক্ষাসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতায় আপনারা সাহসী ভূমিকা পালন করছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পিলখানায় হত্যাকাণ্ড একটি কালো অধ্যায়। বিদ্রোহের নামে  হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আমরা ৫৭ জনকে অফিসারকে হারিয়েছি। যাদের হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাই।

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সহযোগিতায় ওই অবস্থা কাটিয়ে উঠেছি, বিচার করেছি।

বিজিবি জওয়ানদের প্রশংসা করে তিনি আরো বলেন, সীমান্ত রক্ষায় সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য দেখিয়েছেন। সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে। কাউকে ধরে নিয়ে গেলে বিএসএফ’র সঙ্গে আলোচনা করে ফিরিয়ে আনা হচ্ছে।

বিজিবি জওয়ানদের প্রশিক্ষণে সীমান্ত রক্ষা, নৈতিকতার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা হবে।

বিজিবি হাসপাতালে জওয়ানদের পাশাপাশি তাদের মা-বাবার চিকিৎসাসেবার সুযোগও রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

দিবসটি উদযাপন উপলক্ষে বিজিবি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের কর্মসূচি অনুযায়ী বাদ ফজর পিলখানায় বিজিবি সদর দফতরসহ বাহিনীর সব ইউনিট মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ