• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হজযাত্রীদের টাকা আত্মসাৎকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি

Attoসিসি ডেস্ক: আল নাঈম এয়ার ইন্টারন্যাশনাল এবং আল আসফাক এয়ার ইন্টারন্যাশনালের নাম ভাঙ্গিয়ে মধ্যস্বত্বভোগীরা ২২২ হজযাত্রীর কাছ থেকে ২ কোটি ২৮ লাখ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছেন এজেন্সি দুটির মালিক আলহাজ হাফিজ মো. আব্দুর রব।

তিনি মধ্যস্বত্বভোগীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আব্দুর রব ।

সংবাদ সম্মেলনে আব্দুর রব জানান, আমাদের সঙ্গে কমিশনের বিনিময়ে হজযাত্রী দেবে এমন চুক্তি করে কয়েকজন মধ্যস্বত্বভোগী দালাল। তারা যাত্রীদের কাছ থেকে ২ লাখ ৯৬ হাজার টাকা করে নিয়েছে। তার মধ্যে আমাদের দিয়েছে আংশিক।

এদিকে আমরা হজযাত্রীদের সৌদি আরবের ভিসা প্রসেসিং, বাড়ি ভাড়াসহ সব রকমের ব্যবস্থা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তারা ২২২ হজযাত্রীর কাছ থেকে ২ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ করেন। এতে আমাদের বিরাট ক্ষতি হয়েছে। কারণ আমরা এই হজযাত্রীদের জন্য সব রকম ব্যবস্থা করেছি। কিন্তু দালালদের কাছ থেকে পুরো টাকা পাইনি।

তিনি বলেন, তারা পুরো টাকা দিবে দিবে করেও পরিশোধ করেনি। শেষ পর্যন্ত আমাদের এজেন্সির ৫৪ জনকে সরকার টিকেটের ব্যবস্থা করে দিলে সব হজযাত্রী হজ করতে সক্ষম হন।

দালালদের বিরুদ্ধে ব্যবস্থার ব্যাপারে আব্দুর রব বলেন, তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় দুটি মামলাসহ একাধিক মামলা এবং জিডি করেছি। সে কারণে তারা নানা হুমকি এবং হামলার ভয় দেখাচ্ছে। তারা টাকা পরিশোধ করেছে এই মর্মেও আমাদের বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে কোনো ডকুমেন্টস ছাড়া শুধু সাদা কাগজে লিখিত পরিশোধের কথা উল্লেখ করে মামলা হয়।

তাই টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, এজেন্সি দুটির কর্মচারী এম এ তাহের, সিরাজ, ফয়েজ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ