ঢাকা : আগামী ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ রোববার সন্ধ্যা ৬ টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ওই দিন সারাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে বিজয় মিছিল হবে। ঢাকা মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে বিজয় র্যালি এবং একই দিন আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে বলেও জানান তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।