• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যেখানে বলবেন বাংলা হবে ইংরেজি!

1419027099221প্রযুক্তি ডেস্ক: কল্পনা করুন আপনি কথা বলছেন বাংলায় আর একটা যন্ত্র সেটা অন্য ভাষায় শুনিয়ে দিচ্ছে। এবার কিন্তু সেটা বাস্তবেই এসেছে। স্বয়ংক্রিয় অনুবাদ যন্ত্র এখন বাস্তবে। গত সপ্তাহেই এমন একটি কৃত্রিম অনুবাদকের রিহার্সাল হয়ে গেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে এমন যন্ত্র অনেকেই দেখেছেন।

এই অসাধ্য সাধন করেছে ইন্টানেটে ভিডিও চ্যাটের সফটওয়্যার স্কাইপে (Skype)। এই বিস্ময়কর অনুবাদ সেবার বেটা ভার্শন বের হয়েছে।

প্রথম পরীক্ষায় স্প্যারিশ ভাষার একটি বাক্যের ইংরেজিতে রিয়েলটাইম অনুবাদ করা হয়েছে। এবং অনুবাদটি হয়েছে প্রায় নির্ভুল।

সেভিলের স্প্যানিশ প্রফেসর মারিয়া রোমেরো গার্সিয়া এ অনুবাদ নিয়ে কাজ করছেন।

মারিয়া রোমেরো জানান, পুরো বাক্যের পরিষ্কার ও নিরবচ্ছিন্ন অনুবাদ শুনতে চাইলে ভালো মানের মাইক্রোফোন এবং স্পিকার দরকার।

বর্তমানে রিয়েলটাইম অনুবাদ পরিসেবার এখন বেটা ভার্সন চললেও শিগগিরই ফুল ভার্সন বের হবে। এটার পূর্ণাঙ্গ সংস্করণ বের হলে মানবীয় অনুবাদকের ওপর নির্ভরতার দিন শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তবে তারপরও যন্ত্রের অনুবাদ দক্ষতা যতোই চমকপ্রদ হোক গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে এর উপর নির্ভর করা কিন্তু বোকামি। বিজনেস ডিল বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য স্কাইপে অনুবাদক বিকল্প হতে পারে এ দাবি করা যাচ্ছে না। এটা শুধু সাধারণ চ্যাট মেশিন হিসেবেই মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ