• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে তারেক জিয়ার শাস্তির দাবীতে মুক্তিযোদ্ধাদের মানযবন্ধন

Lalmonirhat pic 4লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সোমবার মানবন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কামান্ড।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে সদর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে শহরের থানা পাড়া রোডস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে মিশন মোড় গোল চত্বরে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কামান্ডার মেজবাহ উদ্দিন, জেলা ইউনিট কমান্ডর ডেপুটি কমান্ডার শ্রী জয়দেব চন্দ্র রায়, সদর উপজেলা কমান্ডার আবু বকর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন তারেক জিয়া চিকিৎসার অজুহাতে বিদেশে বসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মতো হীন কাজে লিপ্ত করেছে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ উক্তি করে গোটা বাঙ্গালি জাতিকে হেয় প্রতিপন্ন করেছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে মুক্তিযোদ্ধারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমানকে দেশে ফিরে এনে শাস্তি প্রদানের দাবী জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ