• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে বাস খাদে, নিহত ১০

image_111307_0সিসি নিউজ: ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস খাড়ে পড়ে কমপক্ষে ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজাপুরের বিশ্বাস বাড়ির সামনে খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হতাহতদের উদ্ধার কাজে যোগ দেয় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে যাত্রীবাহী বাস খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাস বাড়ি এলাকায় ব্রিজের রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারায়। পরে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহত হন আরো অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসকরা ৮জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় ১০জন যাত্রী নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ