সিসি নিউজ: তারেক রহমান এর বিরুদ্ধে মামলা করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা। সোমবার বেলা ১২ টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৩য় কক্ষে এই মামলাটি করা হয়। মামলার বাদী ছাত্রলীগ সিকৃবি শাখার সভাপতি ডা. শামীম মোল্লা।
মামলাটি দায়ের করার সময় সিকৃবি ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ঋত্বিক দেব অপু , সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক শিপলু রায় সহ সিকৃবি ছাত্রলীগ শাখার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন | এর আগে সিকৃবি ছাত্রলীগ তারেকের রহমানের কুশপুত্তলিকা দাহ করে |