• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিষিদ্ধ হল সৌন্দর্য্য প্রতিযোগিতা

Modelসিসি ডেস্ক: আর্জেন্টিনার একটি শহরে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করা হল। চিভিলকয় শহরের কাউন্সিল এ ধরনের প্রতিযোগিতা যৌন আকর্ষণ বৃদ্ধি ও নারীদের প্রতি হিংসাত্মক আচরণে উদ্বুদ্ধ করে বলে এই সিদ্ধান্ত নিল। মঙ্গলবার দ্য টেলিগ্রাফ ইউকে-তে এই খবর প্রকাশিত হয়েছে।

চিভিলকয়ই আর্জেন্টিনার প্রথম শহর হিসেবে সুন্দরী প্রতিযোগিতা নিষিদ্ধ করল।

বুয়েনস আইরেস অঞ্চলের অন্তর্গত ওই শহরটির কর্তৃপক্ষের দাবি, এই ধরনের প্রতিযোগিতা মানুষকে শারীরিক সৌন্দর্য্যের প্রতি আকৃষ্ট এবং ওজন হ্রাস ও ক্ষুধামন্দ জাতীয় রোগ সৃষ্টি করে।

শহরের কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরটিতে এখন থেকে সুন্দরী প্রতিযোগিতার পরিবর্তে ইচ্ছামতো সাজো প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবী কাজের জন্য পুরস্কার দেওয়া হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট এগেইনস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড জেনোফোবিয়া-র মারিয়ানো অ্যান্টন জানিয়েছে, বিভিন্ন রাজ্যে ‘সুন্দর’ হওয়ার কারণে অনেক তরুণী প্রতিযোগীকে নিগ্রহের শিকার হতে হয়। আর্জেন্টিনায় এজাতীয় ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ