• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুর অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Parbatipur_(Dinajpur)_Photo_24-12-14পার্বতীপুর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে বুধবার বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুরের পার্বতীপুর শাখার (রেজিঃ নং ১১৩৮৭)’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। সহ-সভাপতি পদে সাদেক আলী (ঘোড়া) ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল মন্ডল (মোমবাতি) ৬৪ পান। সাধারন সম্পাদক পদে রহমত আলী (ছাতা) ৯৯ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল গফুর (আনারস) পেয়েছেন মাত্র ৫২ ভোট। সড়ক সম্পাদক পদে সাদেকুল ইসলাম (মই) ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সোহাগ (ফুটবল) পেয়েছেন মাত্র ৭৪ ভোট। দপ্তর সম্পাদক পদে আতিকুল ইসলাম (মোরগ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মমতাজ আলী (টিউবল) পেয়েছেন মাত্র ৬০ ভোট। এছাড়াও শিক্ষা, সাহিত্য ও সম্পাদক পদে জিয়াউর রহমান (বই) ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হামিদুল ইসলাম (দোয়াতকলম) পেয়েছেন মাত্র ৭৮ ভোট। সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিটি কর্তৃক নির্বাচন পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ