• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হংকংয়ে গণতন্ত্রপন্থী ১২ বিক্ষোভকারী গ্রেফতার

image_111501_0আন্তর্জাতিক ডেস্ক: হংকং পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে তারা ১২ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। গত সপ্তাহে সর্বশেষ বিক্ষোভ শিবির তুলে দেয়ার পর এই প্রথম সেখানে বড় ধরনের সমাবেশে রাতভর সংঘর্ষের পর তাদের গ্রেফতার করা হলো।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে পুলিশ মরিচের গুঁড়া ছিটায় এবং লাঠি চার্জ করে। বড়দিন পালন উপলক্ষে তারা সেখানে একত্রিত হয়েছিল।
উল্লেখ্য, এ সময় মংকক এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহনের অনেক চাপ থাকে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘তারা সেখানে বিশৃংখলা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দেয়।’ বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০ জন পুরুষ ও দু’জন নারীকে গ্রেফতার করে। এদের বয়স ১৩ বছর থেকে ৪৩ বছরের মধ্যে।’ পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোয় তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে পুলিশ সদস্যদেরকে কয়েকজন বিক্ষোভকারীকে মাটিত চেপে ধরে রাখতে দেখা যায়। পুলিশ জানায়, সেখানে অভিযান চলাকালে দুই পুলিশ সদস্য আহত হয়।- ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ