• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শীতার্তদের মাঝে মেডিকেল শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

IMG_20141225_155014সিসি নিউজ: সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। ফেইসবুকের মাধ্যমে নিয়ন্ত্রিত সংগঠনটি বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে গরমের পোষাক ৫০টি কম্বল তুলে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব সৈয়দপুর’র সদস্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হাসান, ডা. মুক্তাকিম রহমান, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী পাপড়ি হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের সাজদা আনোয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজের নঈম উদ্দিন জীবন, আর্মস ফোড মেডিকেল কলেজের রিজভি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের নাজমুল হোসেন ও উর্ফা রউশীন বাঁধন, রংপুর নর্দান মেডিকেল কলেজের আতিকুল ইসলাম, রংপুর প্রাইম মেডিকেল কলেজের আশিকুর রহমান, জেরিন আকতার, স্নিগ্ধা মুহতারিমা ও ফিরোজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য যে, ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস অব সৈয়দপুর নামের এ সংগঠনটি সম্প্রতি সৈয়দপুরে অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ