• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের রুবেলের বিরুদ্ধে হ্যাপীর জিডি

happy-155ঢাকা : উঠতি নায়িকা নাজনীন আক্তার হ্যাপী মিরপুর মডেল থানায় ফের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলাটি তুলে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মিরপুর মডেল থানায় এই সাধারণ ডায়েরিটি করেন।

মিরপুর মডেল থানার এসআই আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জিডিতে রুবেলের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার জন্য হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে। এছাড়াও রুবেল হোসেন তার খ্যাতির প্রভাব খাটিয়ে গণমাধ্যমে খবর প্রচার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি তাকে গুম বা অপহরণ এবং হত্যাও করা হতে পারে।

এর আগে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া হ্যাপীর ফরেনসিক রিপোর্ট প্রকাশ করে মিরপুর মডেল থানা। রিপোর্টে সাম্প্রতিক সময়ে জোরপূর্বক ধর্ষিত হয়নি হ্যাপী এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এরকম কোনো আলামতও পায়নি চিকিৎসকরা।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন হ্যাপী। এরপরদিন তাকে ফরেনসিক পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ