ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোর ৬ টার দিকে সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কোনো সময় তাকে আদালতে পাঠানো হবে।