সিসি নিউজ: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার দুপুরে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দুপুরে নীলফামারী পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান, সদর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা যুবদলের সদস্য মোক্তার হোসেন, ছাত্রদল নেতা এনাম বক্তব্য রাখেন।