• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার

Dorsonরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে মাদ্রাসা ছাত্রী (১৪) ধর্ষনের শিকার হয়েছে। ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর পিতা তাইজুল ইসলাম বাদী হয়ে শাকিল মিয়া (১৯) নামের  এক বখাটেকে আসামী করে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিমখান ইউপি’র রনজিতেশ্বর এলাকায় রোববার রাতে।
মামলার বিবরণে প্রকাশ, নাজিমখান ইউপি’র রনজিতেশ্বর গ্রামের হতদরিদ্র দিনমজুর তাইজুল ইসলামের মাদ্রাসা পড়ুয়া কন্যা (১৪) কে পার্শ্ববর্তী সোমনারায়ণ এলাকার আনছার আলীর লম্পট পুত্র শাকিল মিয়া দীর্ঘদিন ধরে  কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে ধর্ষিত ওই কিশোরী তার প্রস্তাব প্রত্যাখান করায় গত ২১ ডিসেম্বর পার্শ্ববর্তী বাড়িতে ইছালের ছওয়াব শোনার জন্য তার পিতা-মাতা যান। এরই সুযোগে পূর্ব থেকে ওৎপেতে থাকা লম্পট শাকিল সুযোগ বুঝে কিশোরীর ঘরে প্রবেশ করে এবং জোর পূর্বক তাকে ঘর থেকে উঠাইয়া নিয়ে পার্শ্বে দোলায় শ্যালো মেশিনের ঘরে নিয়ে জোরপূর্বক দু’দফা ধর্ষন করে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মিমাংসা করার জন্য প্রস্তাব দিয়ে মামলা না করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। অবশেষে নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষিতার পিতা  রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে এবং ধর্ষিতাকে পুলিশি হেফাজতে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল সকালে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ