• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা পুলিশ নিহত

Accidentগোপালগঞ্জ: প্রধানমন্ত্রীর ডিউটি করতে এসে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিাপাড়া-পাটগাতী সড়কের গ্রামীণ বাংকের সামনে ইজি বাইকে ওড়না জড়িয়ে মহিলা  পুলিশ সদস্য মনিশা পারভীন (২২) ঘটনাস্থলেই মারা যান। মনিশা পারভীন নরসিংদী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার কন্সেট্যাবল নম্বর-১২৩৬। নিহত মনিশা জামালপুর জেলার মিলান্দ উপজেলার জির ঘোষেরপাড়া গ্রামের মোকলেছুর রহমানের কন্যা।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষ্যে ভিআইপি ডিউটি করার জন্য মহিলা পুলিশ সদস্য মনিশা পারভীন নরসিংদী পুলিশ লাইন থেকে বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় এসে সরকারি বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে অবস্থান করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ থেকে ইজি বাইকে করে পাটগাতী আসার পথে উক্ত সড়কের গ্রামীণ ব্যাংকের পৌঁছালে ইজি বাইকের মোটরের সঙ্গে মনিশার পরনের ওড়না জড়িয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ নিজ গ্রাম জামালপুর জেলার জির ঘোষেরপাড়ায় পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ