• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুরে কড়া নিরাপত্তায় নিরুত্তাপ হরতাল চলছে

Policগাজীপুর: গাজীপুরে বিএনপির জনসমাবেশস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করায় ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
শনিবার সকালে শহরের রাস্তাগুলিতে রিকশা ছাড়া ভারি যানবাহন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করেনি।
শহরের জেলা বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সভাস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  এছাড়া জেলার সার্বিক নিরাপত্তা রক্ষায় বাড়তি পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি রিজার্ভ রাখা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।
সকালে শ্রীপুরের সিএনবি এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি নেতা-কর্মীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে হরতালকারীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এদিকে শুক্রবার রাতে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ