• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ২০ দলীয়জোটের বিক্ষোভ মিছিল

20 Dal Michil Pic,27-12-14দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বিএনপির নেতৃত্বে ২০ দলীয়জোট বিক্ষোভ মিছিল করেছে। গাজীপুরে ২০ জোটের সমাবেশ করতে না দেয়া ও ১৪৪ ধারা জারির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শনিবার বিকেলে সাড়ে ৩টায় রোডস্থ দলীয় কার্যালয়ে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, জেলা জামায়াত নেতা এ্যাড. মাইনুল আলম, জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, পৗর বিএনপির সহ-সভাপতি সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজুন, মুখলেসুর রহমান শৈবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল, পৌর মহিলা দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন, জামায়াত, জাগপা, ন্যাপসহ ২০ দলী জোটের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ