সিসি নিউজ: দিনাজপুরের বাংলা হিলি হাকিমপুর উপজেলার মংলা বাজারে প্রশাসনের মদদে বিজয় মেলার নামে চলছে জম-জমাট জুয়া ও অশ্লীল নৃত্য। জুয়ার খপ্পরে সর্বশান্ত হচ্ছে এলাকার শত শত মানুষ। জানা যায়, গত ২০ ডিসেম্বর হাকিমপুর উপজেলার মংলা বাজারে বিজয় মেলার উদ্ভোধন করেন, হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় দলীয় পর্যায়ের নেতাকর্মীরা। বিজয় মেলা উদ্ভোধনের কয়েক দিন পর মেলায় বিভিন্ন ধরণের জুয়া শুরু হয়। জুয়ার শুরুতেই এলাকার শত শত লোক মেলায় জুয়ার খপ্পড়ে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে সর্বশান্ত হচ্ছে। এলাকার লোকজন জানান, বিজয় মেলার নামে জুয়া ও অশ্লীল বসিয়ে হাতিয়ে নিচ্ছে নিরীহ মানুষে টাকা। মেলা অশ্লীল নৃত্য চলায় উঠতি বয়সের ছেলেরা ধ্বংসের দিকে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের মদদে মংলা বাজারে চলছে বিজয় মেলার নামে জুয়া, হাওজি, ফড়গুটিসহ নানা রকম খেলা-ধুলা। বিজয় মেলা কমিটির লোকজন তাদের বাধা সৃষ্টি করে। এতে মেলায় আরও উত্তেজনার সৃষ্টি হয়। এর পরেও সবকিছু উপেক্ষা করে দিদারছে চালিয়ে যাচ্ছে জুয়া ও অশ্লীল নৃত্য। নেপথ্যে রয়েছে এলাকার কিছু বখাটে যুবক। আর বখাটে যুবকদেরকে উৎসাহ যোগাচ্ছে ক্ষমতাশীন দলের প্রভাবশালী ব্যক্তিরা। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহল ও এলাকাবাসী এই অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের জন্য জেলা প্রশাসকসহ স্বরাষ্ট্রমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।