• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেরোইনসহ যুবক আটক, ঘটনায় জড়িত এসআই ক্লোজড

damurhuda picture 28-12-2014_62886চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের পূর্বাশা কাউন্টারের সামনে থেকে কোটি টাকার হেরোইনসহ মিশন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মিশন বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার খননা ইউনিয়নের তিথখুড় গ্রামের মনজুরুল হকের ছেলে।
রোববার দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। এদিকে হেরোইনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটককৃতর খালাতো ভাই এসআই তোবারক আলীকে রাত ৮ টার দিকে পুলিশ লাইনে ক্লোজড করেছে পুলিশ সুপার রশিদুল হাসান।
দামুড়হুদা থানার এসআই আফজাল হোসেন জানান, দুপুরে সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাশা কাউন্টারের সামনে থেকে মিশনকে একটি গোলাপী রংয়ের ব্যাগসহ আটক করেন। ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৭’শ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।
পূর্বাশার কাউন্টার মাস্টার আলম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে এসআই তোবারক আলী একটি কালো রংয়ের ব্যাগ কাউন্টারে রাখে। এর কিছুক্ষণ পর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে এসআই তোবারকের উপস্থিতিতে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যান। দিনভর পুলিশের নাটকের পর অবশেষে রাতে এসআই তোবারকের খালাতো ভাই মিশনকে ১ কেজি ৭’শ ২০ গ্রাম হেরোইনসহ আটক দেখিয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।
তবে সহকারী পুলিশ সুপার যে ব্যাগটি উদ্ধার করেছে তার মধ্যে ১৭ টি স্বর্ণের বার ছিল বলে এলাকাবাসী ধারণা করছে।
দামুড়হুদা থানার ওসি কামরুজ্জামান জানান, আটককৃত মিশন এসআই তোবারকের আত্মীয়। তদন্ত করার পরই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
তবে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান উদ্ধারকৃত কালো ব্যাগের মধ্যে স্বর্ণের বার থাকার বিষয়টি অস্বীকার করেন। তবে তিনি কাউন্টার থেকে একটি ব্যাগ উদ্ধারের কথা স্বীকার করেন।
তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এসআই তোবারককে রাতেই পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ