• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রসে ভরা শীতের পিঠা মালপোয়া

1419745192লাইফস্টাইল ডেস্ক: শীত মানেই বাঙালির কাছে নানা রকম পিঠা-পুলির বিশেষ আয়োজন। রসে ভরা টুসটুসে পিঠাগুলি প্রথম দেখায়ই জিভে জল এনে দেয়। সুগন্ধে মন ভরে যায় সবার। অন্য ঋতুতে এই পিঠা খাওয়া গেলেও শীতে থাকে বাড়তি আমেজ। এমনই এক রসালো পিঠা মালপোয়া। আজ জেনে নেব, মালপোয়ার সহজ রেসিপি।

যা যা লাগবে:
চালে গুঁড়া এক কাপ, চিনি দেড়কাপ, পানি এক কাপ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ টেবিল চামচ, ডিম ফেটানো ১টি, বাদাম- কিসমিস ২ টেবিল চামচ, দুধ এক কাপ, ঘি ৩ টেবিল চামচ, গোলাপজল ১ চা চামচ, তেল প্রয়োজনমতো।

যেভাবে করবেন:
দেড় কাপ চিনি ও এক কাপ পানি মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট চুলার আঁচে রাখুন যাতে চিনি পানিতে ভালোভাবে মিশে যায়। এবার গোলাপজল, বাদাম-কিসমিস মিশিয়ে রেখে দিতে হবে। চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, লবণ ও ২ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে রাখুন। একটি পাতিলে দুধ জ্বাল দিয়ে পরিমাণটা অর্ধেকে নামিয়ে আনুন। এবার ডিম, দুধ ও ঘি একসঙ্গে মিশিয়ে চালের গুঁড়ার মিশ্রণের ওপর মেশাতে হবে। কড়াইতে তেল গরম করে মিশ্রণটি তেলে গোল করে ঢালুন। হালকা বাদামী রঙ হয়ে গেলে নামিয়ে চিনির পানিতে ভিজিয়ে দিতে হবে। মালপোয়াগুলো চিনির সিরায় ১৫ থেকে ২০ মিনিট ডুবতে হবে। ঠাণ্ডা হলে পরিবেশন করুন শীতে মজার পিঠা মালপোয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ