• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে- বিরোধীদলীয় হুইপ

Mp Swokat-Pic Nilphamariসিসি নিউজ: জাতীয় পার্টির যুগ্ম-মসচিব ও  বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি বলেছেন, জাতীয় পার্টি মহাজোটের দল নয়। জাতীয় পার্টি একাই একটি দল। আমরাদের দুই একজন মন্ত্রী আছে তাই বলে আমরা সরকারি দল নয়। আমরা বর্তমান সংসদের শক্তিশালি বিরোধী দল। দেশের যে কোন ক্রান্তিকালে জাতীয়পার্টি দেশের মানুষের পাশে আছে থাকবে সব সময়। আমরা বিরোধী দল না হলে দেশে ৫জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতো না আর আওয়ামী লীগও সরকার গঠন করতে পারতো না। রোববার বিকালে নীলফামারীর ডোমারে উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডোমার উপজেলা নাট্য সমিতি মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এসময় জেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি নেতা আনজারুল হক, আব্দুল জব্বার, জামান মাশরাফি পুতুল, আসাদুজ্জামান চয়ন, আব্দুর রাজ্জাক রাজা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তবে বিরোধী দলীয় হুইপ আরো বলেন, বিএনপির সবচেয়ে বড় ভুল ৫ জানুয়ারীর নির্বাচনে অংশ না নেয়া। আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা বিরোধী জামায়াতকে সাথে নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর পায়তারা চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ তাদের এসব পায়তারায় সায় দেয়নি। আগামীতেও দিবেনা। তাই তারা দেশে আবারও জ্বালাও পোড়াও করার জন্য হরতাল দিয়েছে। বিএনপির যে কোন আন্দোলনে দেশর মানুষ অংশ নেয়না, তাই তারা দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে।
দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে কোন দিন হরতাল বা অবোরধ দিয়ে দেশ অচল করে মানুষের দুর্ভোগ সৃষ্টিতে বিশ্বাসী করে না জাতীয় পার্টি। দেশের মানুষের উন্নয়নে বিশ্বাস করে জাতীয়পার্টি।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে শওকত বলেন, আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষের ভোটে জাতীয় পার্টির সরকার গঠন করবে । তাই দেশের মানুষের পাশে সবসময় থাকুন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সন্ধ্যায় আনজারুল ইসলামকে সভাপতি, আব্দুল জব্বারকে সাধারণ সম্পাদক ও জামান মাশরাফি পুতুলকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি  ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি জাতীয়পার্টির যুগ্ম-মহাসচিব জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ