• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরা ইপিজেডে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

BDBL Photo-Nilphamariসিসি নিউজ: উত্তরের জেলা নীলফামারীতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বিডিবিএল। রোববার দুপুরে নীলফামারীর কাজীরহাটে উত্তরা ইপিজেড মোড় সংলগ্ন সরকার প্লাজায় ব্যাংকের ৩১ তম শাখার উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কাজীর হাট শাখার ব্যাবস্থাপক শ্যামল কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ড. প্রফেসর রুস্তম আলী আহমেদ, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি এস.এম. শফিকুল আলম ডাবলু, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানু বিশেষ অতিথি ছিলেন।
এসময় ব্যাংকটির ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক কাজী সানাউল হক ও ব্যাংকটির রাজশাহী অঞ্চলের মহাব্যবস্থাপক মশিউর রহমানসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্নস্তরের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী ও স্থানী গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ