• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জলঢাকায় ঈদের ৩ মাস পর ভিজিএফ’র চাল বিতরণ

nilphamari Mapসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের বরাদ্দকৃত ঈদুল আযহার বিশেষ ভিজিএফ এর ৮.৮৮০ মে.টন চাল ঈদের তিন মাস পর বিতরন করা হয়েছে। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে আজ সোমবার জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন পরিষদের ৮৮১ টি পরিবারের মাঝে তা বিতরণ করা হয়েছে। এতদিন ধরে নানা অনিয়মের অভিযোগে তার জন্য বরাদ্দকৃত ঈদুল আযহার বিশেষ ভিজিএফ এর চাল গুদাম বন্দী করে রাখা ছিল। চাল বিতরনের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম ও কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। স্লিপধারী দুঃস্থদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। জানা যায়, গত ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলার ৭৫ হাজার পরিবারের জন্য ৭৫০ মে.টন ভিজিএফ এর চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কৈমারী ইউনিয়নে ১০ হাজার ১৬২ পরিবারের বিপরীতে ১০২.৭ মে.টন চাল দেওয়া হয়। ঈদের আগে ৩ অক্টোবর চাল বিতরণকে কেন্দ্র করে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরের বিরুদ্ধে কালো বাজারে চাল বিক্রির অভিযোগ আনেন কৈমারী ইউনিয়ন সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকসুদার রহমান লেলিন। এতে ভাইস চেয়ারম্যানের বরাদ্দকৃত চাল বিতরণ স্থগিত রাখে ইউপি চেয়ারম্যান। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে কৈমারী বাজারে যুবলীগের দু-গ্র“পের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয় এবং সংঘর্ষের ঘটনার জের ধরে উভয়পক্ষই পৃথক একটি করে থানায় মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে এতদিন চাল বিতরন বন্ধ রাখা হছে। এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব জানান, উক্ত চাল দীর্ঘদিন ধরে কৈমারী ইউপি ভবনে তালাবদ্ধ থাকার পর আজ সোমবার তা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ