দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা, পৌর কৃষক ও কোতয়ালী ও কৃষকদলের উদ্যোগে এক বর্ণাঢ্যর্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা কৃষক দলের আহবায়ক আলহাজ্ব আফতাব উদ্দীন অঅহমেদ মন্ডল ও সদস্য সচিব এবং দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ। র্যালিতে অতিথি হিসেবে অংশগ্রহন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দীন মন্ডল বকুল। এছাড়া জেলা কৃষকদলের সদস্য মোঃ খাদেমুল ইসলাম, প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ও পৌর কৃষকদলের আহবায়ক মোঃ আলী আকবর, কোতয়ালী কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ সিদ্দারাতুল ইসলাম বাবু, এসএম খালেদ, মোঃ কাজল, মোঃ রেজাউল করিম বাবু, পৌর কৃষকদলের সদস্য নুরুল ইসলাম নুরু, মোঃ সেলিম, বিএনপি নেতা শাহজালাল রোজ, এস এম লিটন, শাহীন, আজহারুল ইসলাম দুলু, মাহবুব হাসান হিরা, হানিফ, শরিফ জাকির হোসেন হিরা, দুলাল, সাজ্জাদুর রহমান এটম, রানা, বাপ্পি, মমিনুল, আতিক, দুর্জয়, মহিলাদল নেত্রী শাহজাদী, ময়না, আম্মাতুন, বিলকিস, শেখপুরা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকসহ সর্বস্তরের নেতাকর্মী র্যালিতে অংশগ্রহন করেন।