ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ২৬ ডিসেম্বর মসললিপাড়া ও ২৮ ডিসেম্বর ভদের বাজার এলাকায় থেকে ২টি বিরল প্রজাতির শকুন ধরে এনেছে উপজেলা বনবিভাগ। শকুন দুটি গাছ থেকে মাটিতে পড়ে অসুস্থ হয়ে গেলে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলা বনবিভাগ সেখান থেকে শকুন দুটি উদ্ধার করে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শুরু করে। গত ৩০ ডিসেম্বর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,রাজশাহীর জুনিয়র ওয়ইল্ড লাইভ স্কাউট মিন্নুর রহমান-এর কাছে হস্তান্তর করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসির উদ্দিন মাহমুদ ও উপজেলা বনবিভাগের কর্মকর্তা সেকেন্দার আলী। বনবিভাগের কর্মকর্তা জানান,শীতের কারণে হিমালয় থেকে গিরিঝিনি প্রজাতির এ শকুন ২টি এ অঞ্চলে চলে এসেছে।