• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান

20মাহবুবুল হক খান, দিনাজপুর : জেএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে ফলাফলের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজের ৩১৫ জনের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন। দ্বিতীয় হয়েছে আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল। এই স্কুলের ১৫৬ জনের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ ১৪৯ জন। তৃতীয় হয়েছে রংপুর মিলেনিয়াম স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ১০২ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন। চতুর্থ হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। এই কলেজের ৫৪ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৫৪ জনই জিপিএ-৫ পেয়েছে। পঞ্চম হয়েছে সৈয়দপুর সরকারী টেকনিক্যাল হাই স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ৬৪ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৬২ জিপিএ-৫ পেয়েছে। ষষ্ঠ হয়েছে দিনাজপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ১২৭ জনের মধ্যে ১২৬ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। সপ্তম সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ১৭৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। অষ্টম হয়েছে দিনাজপুর জিলা স্কুল। এই স্কুলের ২৭০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫  পেয়েছে ২০২ জন। নবম হয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২১৭ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৯ জন। দশম হয়েছে রংপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ। এই স্কুলের ২৮২ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ ঞয়েছে এবং ২০৭ জিপিএ-৫ পেয়েছে। ১১তম হয়েছে রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২২৮ জনের মধ্যে ২২৬ উত্তীর্ণ হয়েছে এবং ১৭৭ জন জিপিএ-৫ পেয়েছে। ১২তম হয়েছে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২২৪ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৭ জন। ১৩তম হয়েছে রংপুর জিলা স্কুল। এই স্কুলের ২২১ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন।  ১৪তম ঠাকুরগাওয়ের পীরগঞ্জ বণিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৭৩ জনের মধ্যে শতভাগ উত্তীণ হয়েছে এবং  জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। ১৫তম গাইবান্ধা শিশু কানন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল। এই স্কুলের ৫০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। ১৬তম রংপুরের পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৬৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। ১৭তম দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২৭৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন। ১৮তম রংপুর ক্যান্ট. বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৯৬ জনের মধ্যে ৯৫ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। ১৯তম রংপুর আইডয়াল পাবলিক স্কুল। এই স্কুলের ৮৬ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ও ২০তম হয়েছে দিনাজপুর সানলাইট কেজি স্কুল। এই স্কুলের ৬৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং  জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন পরীক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ