• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে অগ্নিদগ্ধে নারীর মৃত্যু

Deathফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী গ্রামের সুনীল চন্দ্র দেব নাথের স্ত্রী টুলো রাণী দেব নাথ(৪০) মুড়ি ভাজতে গিয়ে অগ্নিদগ্ধে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় বাড়ীতে মুড়ি ভাজতে গিয়ে অসর্তকতায় তার শাড়ীর আচঁলে আগুন লাগে। পরে আগুন নেভাতে গেলে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে টুলো রাণী দেব নাথের মুখ,মাথা,হাত ও পা সহ সারা শরীর আগুনে পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় টুলো রাণীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে রংপুর মেডিকেল হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। গত মঙ্গলবার গভীর রাতে চিকিৎসাধীণ অবস্থায় মারা যান টুলো রাণী।  বুধবার সকালে পারিবারিক শম্মানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ