• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বই উৎসব: নীলফামারী জেলায় ৩৯ লাখ ৯৯হাজার ৫৮৩টি বই বিতরণ

Nilphamari Photo-2সিসি নিউজ: জামায়াত-শিবিরের হরতালকে উপেক্ষ করে উৎসব মূখর পরিবেশে নীলফামারীতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
বৃহস্পতিবার সকালে প্রথমে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামুল্যের বই তুলে  দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা  প্রশাসক মো. জাকীর হোসেন। বিদ্যালয়ের  প্রধান  শিক্ষক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জেলা  শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
এর পর নীলফামারী হরিবল্লব সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে প্রাথমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বনিকের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জীবন নাহার প্রমুখ। এদিকে একই সাথে নীলফামারী শহরের শাখামাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী। এসময় নীলফামারী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিল শিরিন নূর রিক্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বানু সরকার উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র মতে নীলফামারী জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১৯ লাখ ১০ হাজার ৮৯৩টি এবং মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৮৮ হাজার ৬৯০টি বই বিতরণ করা হচ্ছে ।
একই ভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ