• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চরাঞ্চলের ঢুষমারা স্কুলের বিস্ময়কর সাফল্য

chilmari photo-02-01-15চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীর দূর্গোম চরাঞ্চলের একটি প্রতিষ্ঠান ঢুষমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়। কুপির আলোয় লেখাপড়া করেও চরাঞ্চল থেকে সাফল্য অর্জন করা সম্ভব বিদ্যালয়টির শিক্ষার্থীরা তা অর্জন করে দেখিয়ে এলাকার সুনাম অর্জন করেছেন। এবারে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঢুষমারা প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন এবং শতভাগ পাশ করেন। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান যার শতকরা হার ৭৩.৩৪। এরা হলেন আনিছা, রফিকুল, মেহেদী হাসান, ফজলে রাব্বী, দিলরুবা, সুমি, ফারুক, আমিনা, ইমন, জেছমিন এবং শাহীন। এছাড়াও শাবানা জিপিএ ৪.৮৩, মোবারক ৪.৪১, আবু তালেব ৪.৭৫, নাজমিন ৪.৫৮ পেয়ে সাফল্য অর্জন করায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম, বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামসহ সকল সদস্য, নিউইর্য়ক স্টেট যুবলীগ যুগ্ন সাধারন সম্পাদক রহিমুজ্জামান সুমন, চিলমারী প্রেসক্লাব সভাপতি গাজী নজরুল ইসলাম সাবু, সহ সভাপতি মমিনুল ইসলামসহ সকল সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন। শিক্ষির্থীরা জানান, তাদের এই সাফল্যের পিছনে শিক্ষক, এসএম সি কমিটি, অবিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকরাও পরিশ্রম করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ