
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ক্রিকেট খেলায় ক্যাচ ধরতে গিয়ে দুজনের মুখোমুখি ধাক্কায় অনিক (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মুন্সিগঞ্জ মিলপাড়ার মহিদুল ইসলামের ছেলে এবং মুন্সিগঞ্জ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ টাউন ফুটবল মাঠে অনিক তার বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিল। এ সময় ক্যাচ ধরতে গিয়ে দু’জনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।