সিসি নিউজ: কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কমসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেলে গুলশান কার্যালয়ের ফটকের ভেতরে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন।
দেশবাসীকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “সরকার যদি আমাকে বন্দী না করে তাহলে এতো পুলিশ দিলো কেন? আমি প্রশ্ন করতে চাই আমাকে কী কারণে বন্দী করা হয়েছে?”
তিনি বলেন, “গোটা দেশ এখন কারাগার। অবস্থা দেখে মনে হয়, দেশে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে।”